চলনবিলে সুতিজাল বাঁশের বেড়া উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিল এলাকার সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বনপাড়া-হাটিকুমরুল সড়কের ৮ ও ৯ নম্বর সেতুর নিচ থেকে সুতিজাল ও বাঁশের বেড়া উচ্ছেদ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসকের নির্দেশে র‌্যাব-১২-এর সহায়তায় অভিযান চালিয়ে এগুলো উচ্ছেদ করা হয়।সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, ইতিপূর্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই বেড়াগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু তাঁরা বিষয়টি আমলে নেননি। গতকাল প্রথম আলোয় ‘চলনবিলে সুতিজাল, সরিষা চাষে শঙ্কা, মাছের প্রজাতি ধ্বংস’ প্রতিবেদনটি দেখে জরুরি ভিত্তিতে এগুলো অপসারণের নির্দেশ দেওয়া হয়।