চলনবিলের জীববৈচিত্র্য ও খাল রক্ষার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলনবিলের জীববৈচিত্র্য ও হাট সিংড়া-চাঁদপুর খাল রক্ষার দাবিতে গত রোববার নাটোরের সিংড়া উপজেলায় মানববন্ধন হয়েছে। বাংলাদেশ জীববৈচিত্র্য সংরক্ষণ ফেডারেশন ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি এ মানববন্ধন করে।
প্রত্যক্ষদর্শী ও চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি সূত্রে জানা গেছে, রোববার বেলা ১১টার দিকে নাটোর-বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণির মানুষ মানববন্ধন করেন। এতে বিভাগীয় (বান্দরবন) বন কর্মকর্তা মোল্লা রেজাউল করিম, টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম, বাংলাদেশ জীববৈচিত্র৵ সংরক্ষণ ফেডারেশনের আহ্বায়ক নাজমুল হক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এফ এম আলী হায়দার ও সিংড়া পৌরসভার মেয়র শামিম আল-রাজি যোগ দেন।
মানববন্ধন শেষে পৌরসভার সভাকক্ষে ‘জীববৈচিত্র৵ ও পরিবেশ সংরক্ষণবিষয়ক সেমিনার হয়। এতে সভাপতিত্ব করেন নাজমুল হক। এ সময় প্রধান আলোচক টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম জানান, চলনবিলের জীববৈচিত্র৵ রক্ষায় গবেষকদের এগিয়ে আসতে হবে।