চলনবিলের ১৬টি নদ-নদী খননের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলনবিলের ১৬টি নদ-নদী ও ৩১টি খাল খননের দাবি জানিয়েছে চলনবিল ফেডারেশন ও উন্নয়ন পরিষদ। গতকাল শনিবার নাটোর শহরের ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ দাবি তোলা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন পানি উন্নয়ন বোর্ড (পাউবো) রাজশাহী সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সাজিদুর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিষদের সদস্যসচিব আবদুল ওহাব। বিশেষ অতিথি ছিলেন নদী গবেষক ও লেখক মাহবুব সিদ্দিকী, চলনবিল রক্ষা আন্দোলন জাতীয় কমিটির সদস্যসচিব এস এম মিজানুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম, চলনবিল রক্ষা আন্দোলনের জাতীয় কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
আবদুল ওহাব বলেন, পরিবেশ ধ্বংসের কারণে চলনবিলের প্রায় ৫০ প্রজাতির দেশীয় মাছ এবং হিজল, তমাল, জারুলসহ দেশীয় গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে। চলনবিল বাঁচাতে নদ-নদী ও খাল খনন করতে হবে।