চলন্ত ট্রাক থেকে পড়ে নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গায় চলন্ত ট্রাকের ওপর থেকে পড়ে গিয়ে আবদুর রশিদ (৩৫) নামের এক গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সোমবার চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়কে সদর উপজেলার পাঁচমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রশিদ ফরিদপুরের বোয়ালমারী উপজেলার আঁচলবেড়া গ্রামের রহমান মিজির ছেলে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল ট্রাকে করে ফরিদপুর থেকে চুয়াডাঙ্গায় যাচ্ছিলেন আবদুর রশিদ। বেলা দেড়টার দিকে পাঁচমাইল এলাকায় পৌঁছালে অসাবধানবশত চলন্ত ট্রাক থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।চুয়াডাঙ্গা সদর থানার উপপরিদর্শক (এসআই) খালিদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।