চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে শিক্ষক আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে গুরুতর আহত হয়েছেন গাজীপুর সরকারি মহিলা কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা রহমান। গতকাল মঙ্গলবার সকালে জয়দেবপুর রেলওয়ে জংশন এলাকায় এ ঘটনা ঘটে।সম্প্রতি প্রভাষক থেকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান সাবিনা রহমান। ১৫ দিন আগে তিনি ঢাকার সরকারি বিজ্ঞান কলেজ থেকে গাজীপুরের ওই কলেজে যোগ দেন।সাবিনার সহকর্মী ও মহিলা কলেজের প্রভাষক মুকসুদুর রহমান জানান, দুর্ঘটনার পর সাবিনা রহমানকে উদ্ধার করে প্রথমে গাজীপুর সদর হাসপাতালে এবং পরে ঢাকার অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে।