চলন্ত ট্রেন থেকে লাফিয়ে নামতে গিয়ে ছাত্র আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাটল ট্রেনের নিচে পা কাটা পড়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। আহত আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্র। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আসগর চৌধুরী গতকাল রাতে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, শহর থেকে ছেড়ে আসা শাটল ট্রেনটি রাত পৌনে ১০টায় বিশ্ববিদ্যালয় স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করছিল। চলন্ত ট্রেন থেকে ওই ছাত্র লাফিয়ে নামার চেষ্টা করার সময় এ দুর্ঘটনা ঘটে। তাঁর পা ট্রেনের চাকার নিচে পড়ে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।