চলন্ত ট্রেনে উঠতে গিয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার নাচোল রেলস্টেশনে মহানন্দা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে সুরাইয়া বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। আজ শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। স্টেশনমাস্টার তোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তোজাম্মেল হক জানান, ভোর ৬টা ১০ মিনিটের মহানন্দা এক্সপ্রেস ট্রেনে যাওয়ার জন্য সুরাইয়া বেগম ও তাঁর স্বামী নাচোল রেলস্টেশনে আসেন। ততক্ষণে ট্রেন চলতে শুরু করলে তাঁরা ট্রেনটি ধরার জন্য দৌড় দেন। মোসলেম উদ্দিন ট্রেনে উঠে সুরাইয়া বেগমকে হাত ধরে ট্রেনে তোলার চেষ্টা করেন। এ সময় সুরাইয়া বেগম হাত ফসকে ট্রেনের নিচে পড়ে যান। তাঁর পা হাঁটুর নিচ থেকে কাটা পড়ে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে গোদাগাড়ীতে তিনি মারা যান।