চলন্ত ট্রেনের ধাক্কায় দৃষ্টিপ্রতিবন্ধী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের টঙ্গী রেলগেট এলাকায় রাজশাহী থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় অজ্ঞাত পরিচয় এক দৃষ্টিপ্রতিবন্ধী নিহত হয়েছে। টঙ্গী রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আলী আকবর জানান, গতকাল শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে রাস্তা পারাপারের সময় ওই দৃষ্টিপ্রতিবন্ধী চলন্ত ধূমকেতু এক্সপ্রেসের ধাক্কায় ছিটকে রাস্তার পাশে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ব্যাপারে টঙ্গী থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।