চলন্ত বাসে তরুণীকে ধর্ষণচেষ্টার মামলায় চালক ৩ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

চট্টগ্রামে চলন্ত বাসে পোশাককর্মীকে ধর্ষণচেষ্টার মামলায় গ্রেপ্তার বাসচালকের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান এ আদেশ দেন।

বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদুল হক প্রথম আলোকে জানান, আসামি আনোয়ারকে জিজ্ঞাসাবাদ করতে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

১৯ মে নগরের বাকলিয়া রাহাত্তারপুল এলাকায় চলন্ত বাসে ধর্ষণের চেষ্টা করায় চালককে ঘুষি মেরে লাফ দেন ১৯ বছর বয়সী এক পোশাককর্মী। সেদিন কাজ শেষে বাসায় ফিরছিলেন তিনি। চট্টগ্রাম নগরের চান্দগাঁও সিঅ্যান্ডবি এলাকার পোশাক কারখানা থেকে অন্য সহকর্মীর সঙ্গে বহদ্দারহাটের বাসায় ফিরছিলেন।

বাস থেকে লাফিয়ে পড়ে আহত হন ওই পোশাককর্মী। ছয় দিন পর জ্ঞান ফিরলে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান তিনি। পরে ক্লোজড সার্কিট (সিসিটিভি) ক্যামেরার ফুটেজে ওই তরুণীর লাফ দেওয়ার সত্যতা পায় পুলিশ।

গত বুধবার রাতে হাটহাজারীর কুয়াইশ এলাকা থেকে বাসচালক আনেয়ার হোসেন ও তাঁর সহকারী জনি দাসকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় ওই পোশাকর্মীর মা বাদী হয়ে বাকলিয়া থানায় মামলা করেন। গ্রেপ্তার আসামিদের মধ্যে জনি দাস এরই মধ্যে দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

আরও পড়ুন