চলন্ত বাসে ধোঁয়া লাফিয়ে পড়ে দুই যাত্রী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধোঁয়া দেখে আতঙ্কে চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার সকালে এ ঘটনাটি ঘটেছে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার চর খানখানাপুর এলাকায়।
এ সময় বাসে থাকা পুলিশের দুই শিক্ষানবিশ উপপরিদর্শক তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
শিক্ষানবিশ উপপরিদর্শক তারেকুজ্জামান ও অপূর্ব দাস জানান, গতকাল সকালে রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাটগামী একতা এক্সপ্রেসের বাসে চড়ে ঘাটের যানজটের দায়িত্ব পালনের জন্য তাঁরা আসছিলেন। বাসটি সকাল ১০টার দিকে মহাসড়কের চর খানখানাপুর এলাকায় পৌঁছালে চালকের আসনের কাছ থেকে ধোঁয়া বের হতে থাকে। এ সময় কয়েকজন যাত্রী চিৎকার করতে থাকেন। এ সময় চালককোন অসুবিধা নেই বলে তাদের আশ্বস্ত করেন। কিন্তু ওই দুই যাত্রী আকস্মিক জানালা দিয়ে লাফ দেন। দ্রুত বাসটি থামিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তাঁদের মধ্যে একজন প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেলেও আমির উদ্দিনের (৩৫) অবস্থা ভালো নয়।