চলন্ত বাসের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিদ্যুতের তার গলায় আটকে চলন্ত বাসের ছাদ থেকে সড়কে ছিটকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারীর অক্সিজেন মহাসড়কের চৌধুরীহাট কমিশনার কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মৃত ওই ব্যবসায়ীর নাম মোহাম্মদ রবিউল (৪৫)। তিনি ফরিদপুর জেলার আলফাডাঙ্গা পাচুরিয়া গ্রামের মৃত আবদুস সত্তার শেখের ছেলে। দুর্ঘটনার পর রবিউলকে উদ্ধার করে স্থানীয় ফতেয়াব ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী থানার উপপরিদর্শক (এসআই) নিমাই চন্দ্র পাল প্রথম আলোকে বলেন, মোহাম্মদ রবিউল মাদুর ব্যবসায়ী ছিলেন। তাঁর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।