চলমান রাজনীতি শুধু কিছু লোকের সুবিধা এনে দিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণফোরামের সভাপতি বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন বলেছেন, চলমান রাজনীতি কিছু লোকের জন্য সুযোগ-সুবিধা এনে দিয়েছে। এই রাজনীতি জনগণ বা দেশের সার্বিক উন্নয়নের কাজে লাগছে না। সুশাসনের মধ্য দিয়ে দেশ-সমাজ গঠনে মানুষকে কাজে লাগানো গেলে তবেই উন্নতি সম্ভব। স্বাধীনতা দিবস সামনে রেখে গতকাল মঙ্গলবার গণফোরামের আরামবাগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় আইনজীবী কামাল হোসেন এ কথা বলেন। আলোচনায় অন্যান্যের মধ্যে দলের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রউফ, সামসুদ্দোহা, নূর ইসলাম, সাবেক হুইপ আবদুর রউফ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী, মিজান রহমান ও সাইদুর রহমান বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন গণফোরামের ঢাকা মহানগর সভাপতি মোস্তফা মুহসীন।