চলমান সহিংসতা বন্ধের দাবি দুই সংগঠনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা দুটি সংগঠন চলমান সহিংসতা বন্ধের দাবি জানিয়েছে। দেশে আর কাউকে পুড়িয়ে না মারার আহ্বান জানিয়েছে তারা। গত বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তারা এ আহ্বান জানায়।
সংবাদ সম্মেলনের আয়োজন করে ফরিদপুরের আস্থা প্রতিবন্ধী সংস্থা ও সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থা নামের দুটি সংগঠন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আস্থা প্রতিবন্ধী সংস্থার সভাপতি নূররাত আক্তার। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন সূর্যোদয় প্রতিবন্ধী সংস্থার সভাপতি আবদুল কুদ্দুস মোল্লা, বরিশালের উজিরপুরে পেট্রলবোমায় নিহত ট্রাকের সহকারী, ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাংগি ইউনিয়নের শংকরপাশা গ্রামের সোহাগ বিশ্বাসের দৃষ্টিপ্রতিবন্ধী মা সেলিনা বেগম, একই ঘটনায় অগ্নিদগ্ধ ট্রাকচালক রিপন শেখের বাবা ও ট্রাকমালিক প্রতিবন্ধী আবদুল লতিফ শেখ।
সংবাদ সম্মেলনে ওই দুটি পরিবারের অসহায় অবস্থা কাটানোর জন্য কয়েকটি দাবি তুলে ধরা হয়।
গত রোববার বরিশালের উজিরপুরে পেট্রলবোমায় মারা যান ট্রাকের সহকারী সোহাগ বিশ্বাস (১৭)। ওই ঘটনায় ট্রাকচালক রিপন শেখ (২৩) আহত হন।