চলমান সহিংসতায় আসকের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের চলমান সহিংসতা ও জনগণের নিরাপত্তাহীনতায় উদ্বেগ জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র (আসক)। গতকাল মঙ্গলবার সংগঠনটির নির্বাহী পরিচালক সুলতানা কামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে সব পক্ষকে এই সহিংসতা থেকে উত্তরণের জন্য ব্যবস্থা নিতে আহ্বান জানানো হয়।আসকের বিবৃতিতে বলা হয়, যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালন গণতান্ত্রিক অধিকারচর্চার মধ্যে পড়ে। কিন্তু তা করতে গিয়ে দেশে যে সহিংস পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা উদ্বেগজনক। হরতালের নামে প্রতিদিন যানবাহন ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। সহিংসতায় সাধারণ মানুষের দৈনন্দিন জীবন যাপন চরমভাবে ব্যাহত হচ্ছে; জীবন ও সম্পদের নিরাপত্তাহীনতা প্রকট হয়ে উঠেছে। অন্য ধর্মাবলম্বীদের, বিশেষত হিন্দু ধর্মানুসারীদের নিরাপত্তাবোধ চরমভাবে নাড়া খেয়েছে।