চলমান সহিংসতায় ব্রিটেনের উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের চলমান সহিংসতায় উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ প্রতিমন্ত্রী ব্যারোনেস ওয়ার্সি গতকাল বুধবার সব পক্ষকে সর্বোচ্চ সহিষ্ণুতা প্রদর্শনের আহ্বান জানিয়েছেন। বিকেলে লন্ডনে এক বিবৃতিতে ব্যারোনেস ওয়ার্সি বলেন, গণতন্ত্রের মূল শক্তি হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়ায় সব নাগরিকের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা।ওয়ার্সি বলেন, ‘আমরা স্পষ্টভাবে সহিংসতার নিন্দা জানাচ্ছি। প্রতিটি মৃত্যু এবং পুলিশের অতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ তদন্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।’ওয়ার্সি আরও বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সফরের সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগের কথা জানিয়েছেন। ধর্মঘট ও সহিংসতা ব্যবসা-বাণিজ্য, সংখ্যালঘুসহ পরিবার ও সম্প্রদায়ের ওপর কতটা প্রভাব ফেলে, সেটা উপলব্ধি করা খুব জরুরি বলেও বিবৃতিতে তিনি উল্লেখ করেন।