চলাচল শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলপথে ব্রাহ্মণবাড়িয়া সদরের পাঘাচং রেলস্টেশন এলাকায় জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার ১০ ঘণ্টা পর চট্টগ্রামমুখী ট্রেন চলাচল শুরু হয়। প্রায় ২৫ ঘণ্টা পর গতকাল সোমবার বেলা তিনটায় ঢাকামুখী ট্রেন চলাচলের উপযোগীকরা হয়। গত রোববার উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলে রাত সাড়ে ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের প্রায় ১০ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ ছিল।