উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ দুই ভাইয়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গ্যাস বিস্ফোরণে দগ্ধ হওয়া একই পরিবারের পাঁচজনের মধ্যে দুজন মারা গেছে। আজ শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

তারা হলো সারলিন বিন নেওয়াজ (১৫) ও তার ১৪ মাস বয়সী ভাই জায়ান বিন নেওয়াজ। সারলিন উত্তরা রাজউক মডেল কলেজের দশম শ্রেণিতে পড়ত।
বার্ন ইউনিটের চিকিৎসকদের বরাত দিয়ে সারলিনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেন ঢাকা মেডিকেলে দায়িত্বরত পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম। তিনি জানান, বিকেল পাঁচটার দিকে সারলিনের মৃত্যু হয়।
চিকিৎ​সকদের বরাত দিয়ে পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. মোজাম্মেল জানান, সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জায়ান বিন নেওয়াজের মৃত্যু হয়।
আজ ভোরে উত্তরা ১৩ নম্বর সেক্টরে এক বাড়িতে গ্যাস বিস্ফোরণে সারলিন, জায়ান, তাদের বাবা-মা ও এক ভাই দগ্ধ হন। বাকি তিনজনই বর্তমানে বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

অারও পড়ুন