চলে গেলেন ওস্তাদ আবদুল রশিদ খাঁ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল রশিদ খাঁ
আবদুল রশিদ খাঁ

পদ্মভূষণজয়ী উচ্চাঙ্গসংগীতশিল্পী আবদুল রশিদ খাঁ আর নেই। গতকাল বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যের কারণেই মৃত্যু হয়েছে এই প্রবীণ শিল্পীর। তাঁর বয়স হয়েছিল ১০৭ বছর। পদ্মভূষণ পুরস্কারপ্রাপ্ত এই শিল্পী ২০ বছর যাবৎ আইটিসি সংগীত রিসার্চ একাডেমির গুরুর দায়িত্ব পালন করেছেন। ভারতের গুণী এই শিল্পীর মৃত্যুতে শোক প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে লিখেছেন, ‘প্রখ্যাত সংগীতশিল্পী পদ্মভূষণ আবদুল রশিদ খাঁর মৃত্যুতে শোকাহত। ভারত সংগীতজগতের একজন মূল্যবান রত্ন হারাল।’ দ্য হিন্দু।