চলে গেলেন জোহরা সেহগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জোহরা সেহগল
জোহরা সেহগল

বলিউডের সবার দাদি হিসেবে পরিিচত অভিনেত্রী ও নৃত্যশিল্পী জোহরা সেহগল (১০২) আর নেই। গত বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াদিল্লির ম্যাক্স হাসপাতালে তিনি পরলোকগমন করেছেন। তিনি হৃদ্রোগে ভুগছিলেন। তিনি দুই ছেলে রেখে গেছেন।
১৯১২ সালের ২৭ এপ্রিল ভারতের উত্তর প্রদেশের সাহরানপুরে জোহরা সেহগলের জন্ম। ১৯৩৫ সালে উদয় শঙ্করের নাচের দলে একজন নৃত্যশিল্পী হিসেবে তিনি যোগদান করেন। ১৯৪২ সালে বিয়ে করেন বিজ্ঞানী, চিত্রকর ও নৃত্যশিল্পী কামেশ্বর সেহগলকে। ১৯৪৬ সালে ধরতি কি লাল ছবিতে অভিনয় করে প্রথম চলচ্চিত্র অঙ্গনে পা রাখেন জোহরা সেহগল। বলিউডের অর্ধশতাধিক ছবিতে তিনি অভিনয় করেছেন। ২০০৭ সালে সর্বশেষ অভিনয় করেছিলেন সঞ্জয় লীলা বানসালির সাওয়ারিয়া ছবিতে। অনেক টেলিভিশন সিরিয়ালেও তিনি অভিনয় করেছেন।
চলচ্চিত্র ও নৃত্যে বিশেষ অবদানের জন্য ১৯৯৮ সালে তিনি ভারতের রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী পান। ২০১০ সালে পান রাষ্ট্রীয় সম্মান পদ্মবিভূষণ। এ ছাড়া তিনি সংগীত, নাটক একাডেমি ও কালীদাস সম্মানসহ অনেক পুরস্কার পেয়েছেন।