চলে গেলেন পণ্ডিত রামকানাই দাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে পদক পাওয়া শাস্ত্রীয় সংগীতের বিশিষ্ট গুরু পণ্ডিত রামকানাই দাশ মারা গেছেন। আজ শুক্রবার রাত ১০টা ৫০ মিনিটে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তাঁর মৃত্যু হয়।
মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে ২৭ আগস্ট মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। তাঁর মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
রামকানাই দাশের ছেলে পিনু দাশ প্রথম আলোকে তাঁর বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেন।
পণ্ডিত রামকানাই দাশকে ২০১৩ সালে মেরিল-প্রথম আলোর পক্ষ থেকে আজীবন সম্মাননা জানানো হয়। তিনি পুরাতনী বাংলা গান নিয়ে অনেক দিন যাবত্ কাজ করছেন। পুরাতনী বাংলা গানকে নাগরিক শ্রোতাদের কাছে জনপ্রিয় করতে ভূমিকা রাখেন তিনি। দেশে ও দেশের বাইরে তাঁর অসংখ্য ছাত্রছাত্রী রয়েছে।