চলে গেলেন বন্ধু সাঈদুর রহমান

চলে গেলেন বন্ধু সাঈদুর রহমান
অজয় রায়
জীবনের পরে মৃত্যুই অবধারিত সত্য। তারপরও মৃত্যু মেনে নিতে মন চায় না। যে ব্যক্তিটি একটু আগেও এই রূপ-রস-গন্ধে ভরা পৃথিবীর অন্য দশজনের মতো জীবিত ছিলেন, অসুস্থ হলেও সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ছিল; তাঁর সুহৃদ, বন্ধু, স্বজন সবাইকে আশান্বিত করে রাখছিলেন হঠাৎ করে তিনি যখন পৃথিবী থেকে হারিয়ে যান, তা কি মেনে নিতে ইচ্ছে করে!
ভোরে যখন ডা. ওয়াজেদ ডা. সাঈদুর রহমানের মৃত্যুর সংবাদ দিলেন তখন তা মেনে নিতে ইচ্ছে করছিল না স্বাভাবিকভাবে। এই তো গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেখা হলো তাঁর সঙ্গে। ঘণ্টা তিনেক গল্প হলো।
আগাগোড়া সৎ, নির্মোহ, প্রচারবিমুখ কর্তব্যনিষ্ঠ চরিত্র খুব কম দেখা যায়। ১৯৫৪ সালের নির্বাচনের ঠিক আগে যখন ময়মনসিংহ শহরে আমাকে অন্তরীণ করা হয় তখন তাঁর সঙ্গে আলাপ। স্থানীয় আনন্দ মোহন কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে পড়েন। সাঈদুর রহমান, ডাকনাম খসরু। এ রকম আরও কয়েক তরুণের সঙ্গে ঘনিষ্ঠতা হয়। বলতে গেলে তাঁদের ওপর নির্ভর করেই নতুন করে ময়মনসিংহে আমার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল। অল্প কিছুদিন যেতে না যেতেই ৯২-ক ধারা। শানকি পাড়ায় থাকতেন তিনি। সেখানে তাঁদের বাড়ির কাছে আমাদের গোপন আস্তানা ঠিক করে দিলেন। সেখানে আত্মগোপনকারী কমিউনিস্ট পার্টির নেতারা ডেরা বাঁধলেন। তাঁদের নিরাপত্তার দায়িত্ব ছিল খসরুর ওপর। কথা বলতেন কম। কাজটি ঠিকই করতেন। পরে এলেন ঢাকায়। ডাক্তারি পাস করে চলে গেলেন বিলেতে। সেখানে স্বাধীনতা যুদ্ধের সপক্ষে অগ্রণী ভূমিকা পালন করেন।
স্বাধীনতার পর সেখান থেকে ফিরে এলেন। কখনোই পাদপ্রদীপের সামনে আসতে আগ্রহী ছিলেন না। তারপরও আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য হিসেবে গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের জন্য নিজ দায়িত্বটুকু পালন করে যেতে চেষ্টা করেছেন। তাও তো ইতিহাস।
বন্ধুবৎসল, সদালাপী ডা. সাঈদুর রহমানের অভাব পূরণ হওয়ার নয়। তারপরও বলি, বন্ধু আরদ্ধ দায়িত্ব পালনের জন্য জীবনের বাকি দিনগুলো সক্রিয় ও নিষ্ঠ থাকতে চেষ্টা করব। বন্ধুপত্নী ঝর্ণাকে বলি, শোকে ভেঙে পড়লে চলবে না, শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হবে।
অজয় রায়: রাজনীতিক।
বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক এ এইচ সাইদুর রহমান (খসরু) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের জাতীয় পরিষদের সদস্য এবং বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিফ কনসালট্যান্ট ছিলেন। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও বিএমডিসির সাবেক সভাপতি এবং আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল বারডেম হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজার পর বনানী করবস্থানে মরদেহ দাফন করা হবে।
সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ-আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও কার্যকরী সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী। বিজ্ঞপ্তি।
চলেগেলেনবন্ধুসাঈদুররহমান
অজয় রায়
জীবনের পরে মৃত্যুই অবধারিত সত্য।তারপরও মৃত্যু মেনে নিতে মন চায় না।যে ব্যক্তিটি একটু আগেও এই রূপ-রস-গন্ধে ভরা পৃথিবীর অন্য দশজনের মতো জীবিত ছিলেন, অসুস্থ হলেও সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা ছিল; তাঁর সুহৃদ, বন্ধু, স্বজন সবাইকে আশান্বিত করে রাখছিলেন হঠাৎ করে তিনি যখন পৃথিবী থেকে হারিয়ে যান, তা কি মেনে নিতে ইচ্ছে করে!
ভোরে যখন ডা. ওয়াজেদ ডা. সাঈদুর রহমানের মৃত্যুর সংবাদ দিলেন তখন তা মেনে নিতে ইচ্ছে করছিল না স্বাভাবিকভাবে।এই তো গত ডিসেম্বরের শেষ সপ্তাহে দেখা হলো তাঁর সঙ্গে।ঘণ্টা তিনেক গল্প হলো।
আগাগোড়া সৎ, নির্মোহ, প্রচারবিমুখ কর্তব্যনিষ্ঠ চরিত্র খুব কম দেখা যায়।১৯৫৪ সালের নির্বাচনের ঠিক আগে যখন ময়মনসিংহ শহরে আমাকে অন্তরীণ করা হয় তখন তাঁর সঙ্গে আলাপ।স্থানীয় আনন্দ মোহন কলেজে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিকে পড়েন।সাঈদুর রহমান, ডাকনাম খসরু।এ রকম আরও কয়েক তরুণের সঙ্গে ঘনিষ্ঠতা হয়।বলতে গেলে তাঁদের ওপর নির্ভর করেই নতুন করে ময়মনসিংহে আমার রাজনৈতিক জীবনের সূচনা হয়েছিল।অল্প কিছুদিন যেতে না যেতেই ৯২-ক ধারা।শানকি পাড়ায় থাকতেন তিনি।সেখানে তাঁদের বাড়ির কাছে আমাদের গোপন আস্তানা ঠিক করে দিলেন।সেখানে আত্মগোপনকারী কমিউনিস্ট পার্টির নেতারা ডেরা বাঁধলেন।তাঁদের নিরাপত্তার দায়িত্ব ছিল খসরুর ওপর।কথা বলতেন কম।কাজটি ঠিকই করতেন।পরে এলেন ঢাকায়।ডাক্তারি পাস করে চলে গেলেন বিলেতে।সেখানে স্বাধীনতা যুদ্ধের সপক্ষে অগ্রণী ভূমিকা পালন করেন।
স্বাধীনতার পর সেখান থেকে ফিরে এলেন।কখনোই পাদপ্রদীপের সামনে আসতে আগ্রহী ছিলেন না।তারপরও আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের বাংলাদেশ শাখার সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেট সদস্য হিসেবে গণতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশের জন্য নিজ দায়িত্বটুকু পালন করে যেতে চেষ্টা করেছেন।তাও তো ইতিহাস।
বন্ধুবৎসল, সদালাপী ডা. সাঈদুর রহমানের অভাব পূরণ হওয়ার নয়।তারপরও বলি, বন্ধু আরদ্ধ দায়িত্ব পালনের জন্য জীবনের বাকি দিনগুলো সক্রিয় ও নিষ্ঠ থাকতে চেষ্টা করব।বন্ধুপত্নী ঝর্ণাকে বলি, শোকে ভেঙে পড়লে চলবে না, শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে হবে।
অজয় রায়: রাজনীতিক।
বিশিষ্ট চক্ষুবিশেষজ্ঞ অধ্যাপক এ এইচ সাইদুর রহমান (খসরু) গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।তিনি বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের জাতীয় পরিষদের সদস্য এবং বারডেম হাসপাতালের চক্ষু বিভাগের চিফ কনসালট্যান্ট ছিলেন।তিনি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন ও বিএমডিসির সাবেক সভাপতি এবং আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সাধারণ সম্পাদক ছিলেন।গতকাল বারডেম হাসপাতালে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।আজ বাদ জুমা গুলশান আজাদ মসজিদে তাঁর দ্বিতীয় জানাজার পর বনানী করবস্থানে মরদেহ দাফন করা হবে।
সাইদুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ-আফ্রো-এশীয় গণসংহতি পরিষদের সভাপতি ইমেরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান ও কার্যকরী সাধারণ সম্পাদক হাসান তারিক চৌধুরী।বিজ্ঞপ্তি।