চলে গেলেন বাংলাদেশের বন্ধু জেনারেল জ্যাকব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধে বাংলাদেশের বন্ধু ভারতের লে. জেনারেল (অব.) জেএফআর জ্যাকব আর নেই। মুক্তিযুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনীর পরাজয়ের সাক্ষী ছিলেন তিনি। ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন ভারতীয় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত এই শীর্ষ কর্মকর্তা। আজ বুধবার সকালে দিল্লির একটি সামরিক হাসপাতালে মারা যান তিনি।
তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর। ১৯৭১ সালে তিনি ইস্টার্ন আর্মি কমান্ডের চিফ অব স্টাফ ছিলেন। তিনি পাঞ্জাবের সাবেক গভর্নরও ছিলেন। ‘সারেন্ডার অ্যাট ঢাকা’ নামের একটি বই লিখেছেন তিনি।