চলে গেলেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সমাজকর্মী হেলাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাজমুল হক হেলাল
নাজমুল হক হেলাল

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় সংগঠক নাজমুল হক হেলাল আর নেই (ইন্না ইলাহি...রাজিউন)। গতকাল রোববার দুপুরে মিশিগান রাজ্যের ডেট্রয়েট নগরে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, চার ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

নাগরিক অধিকার নিয়ে সক্রিয় থাকা সমাজকর্মী নাজমুল হক হেলালের বয়স হয়েছিল ৫৭ বছর। কিছুদিন আগে তাঁর লিউকিমিয়া ধরা পড়ে। প্রথম দফা কেমোথেরাপি দেওয়ার পর তিনি আবার অসুস্থ হয়ে পড়েন।

তাঁর মরদেহ ডেট্রয়েট নগরের মসজিদ উন নুর ফিউনারেল হোমে রাখা হয়েছে। স্থানীয় সময় সোমবার বাদ জোহর মসজিদ উন নুরে মরহুমের জানাজা হবে।

১৯৮৬ সালে যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই নাজমুল হক হেলাল বাংলা সংবাদমাধ্যমে লেখালেখি শুরু করেন। তাঁর বিচরণ ছিল নিউইয়র্ক থেকে মিশিগান পর্যন্ত। ২০০০ সাল থেকে নাজমুল হক হেলাল পরিবার নিয়ে মিশিগানে বাস করতেন। তাঁর গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার থানার মোল্লা গ্রামে।