চলে গেলেন সাংবাদিক ছিদ্দিকুর রহমান আশরাফী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিদ্দিকুর রহমান আশরাফী
ছিদ্দিকুর রহমান আশরাফী

চলে গেলেন সাংবাদিক ছিদ্দিকুর রহমান আশরাফী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার তিনি মারা যান। ২০০৮ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন।

ছিদ্দিকুর রহমান আশরাফী মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর থেকে প্রকাশিত প্রথম পত্রিকা ‘বাংলার মুখ’-এর সম্পাদনা করেন। সেই সঙ্গে সক্রিয়ভাবে মুক্তিযুদ্ধে অংশ নেন। মুক্তিযুদ্ধের পর ঢাকা থেকে ‘বাংলার মুখ’ সম্পাদনা করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স শেষ করার পর শ্রীলঙ্কার ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ‘বিকল্প চিকিৎসা’ বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন ছিদ্দিকুর রহমান। ১৯৮৫ সালে তিনি প্রথমবারের মতো বাংলাদেশে বিকল্প চিকিৎসাপদ্ধতি প্রচলন করেন।

মঙ্গলবার বাদ জোহর বনশ্রী জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।