চলে গেলেন সাংবাদিক সৈয়দ আব্দুল মতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আব্দুল মতিন
ছবি: সংগৃহীত

খুলনার বিশিষ্ট সাংবাদিক সৈয়দ আব্দুল মতিন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার সকালে খুলনা নগরীর শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সৈয়দ আব্দুল মতিনের বয়স হয়েছিল ৬৮ বছর। দীর্ঘদিন ধরে তিনি নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। আব্দুল মতিন খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি, খুলনা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক খুলনা টাইমস পত্রিকার বিশেষ প্রতিবেদক ছিলেন। খুলনা নিউজপ্রিন্ট স্কুলে সহকারী শিক্ষক হিসেবে শুরু হয়েছিল তাঁর কর্মজীবন।

খুলনার সংস্কৃতি অঙ্গনে অসংখ্য অবদান রাখা মানুষটি ছিলেন বাংলাদেশ বেতারের একজন নিয়মিত শিল্পী ও নাট্য পরিচালক। বৃহস্পতিবার নগরীর শেখপাড়া আস্তানা জামে মসজিদে জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। সৈয়দ আব্দুল মতিন ১৯৫৫ সালে যশোরে জন্মগ্রহণ করেন।