চলে গেলেন সাংসদ শওকত মোমেন শাহজাহান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শওকত মোমেন শাহজাহান
শওকত মোমেন শাহজাহান

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের আওয়ামী লীগদলীয় সাংসদ শওকত মোমেন শাহজাহান (৬৫) গতকাল সোমবার সকাল পৌনে ছয়টায় হূদেরাগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। তিনি মা, এক ছেলে, এক মেয়ে, দুই ভাই, তিন বোন রেখে গেছেন। সখীপুর থেকে দুপুর সাড়ে ১২টায় তাঁর মরদেহ হেলিকপ্টারযোগে ঢাকায় নেওয়া হয়। বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বিকেলে নির্বাচনী এলাকাসহ অন্যান্য স্থানে আরও তিনটি জানাজা শেষে তাঁর প্রতিষ্ঠিত ‘সখীপুর আবাসিক মহিলা কলেজ’ চত্বরে তাঁর বাবার কবরের পাশে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর লাশ দাফন করা হয়। তাঁর মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ বিভিন্ন দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
মুক্তিযোদ্ধা শওকত মোমেন শাহজাহান ১৯৮৬ সালে প্রথমবার সাংসদ নির্বাচিত হন। এরপর ১৯৯৯ সাল (উপনির্বাচন), ২০০৮ সাল ও ২০১৪ (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) সালে সাংসদ নির্বাচিত হন। তিনি দীর্ঘদিন সখীপুর মুজিব ডিগ্রি কলেজে শিক্ষকতা করেন।