চলে গেলেন সুলতানা জামান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুলতানা জামান আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। রোববার সকালে বার্ধক্যজনিত রোগে তিনি মারা যান। বিগত শতাব্দীর পঞ্চাশের দশকের শেষদিকে চলচ্চিত্রে হাতেগোনা যে কজন চলচ্চিত্র অভিনেত্রীর আগমন ঘটে তাঁদের মধ্যে সুলতানা জামান অন্যতম। সুলতানা জামানের পারিবারিক নাম সৈয়দা হোসনে আরা শরিফা বেগম। চলচ্চিত্রাঙ্গনে তিনি সুলতানা জামান নামেই পরিচিত। ১৯৪০ সালের ১০ আগস্ট তিনি ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন।সুলতানা জামান ১৯৫৯ সালে মাটির পাহাড় ছবিতে রাজিয়া নামে এবং চান্দা ও জোয়ার এলো ছবিতে মিনা জামান নামে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। খান আতাউর রহমান পরিচালিত অনেক দিনের চেনা ছবিতে নাম বদলে তিনি হন সুলতানা জামান।সুলতানা জামানের মরদেহ গতকালই বাদ আসর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।