প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্দোলনের মুখে মেয়াদ শেষের আগেই কুষ্টিয়ায় ইসলামী বিশ্ব-বিদ্যালয়ের উপাচার্য এম আলাউদ্দিন ও সহ-উপাচার্য কামাল উদ্দিনকে অব্যাহতি নেওয়ার পরামর্শ দিয়েছে সরকার। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপককে উপাচার্য করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।শিক্ষা মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠু পরিবেশের স্বার্থে এই দুজনকে চলে যেতে হবে।শিক্ষকনেতাকে হত্যার হুমকি: কুষ্টিয়ায় ইসলামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মুহামঞ্চদ ইকবাল হোসাইনকে হত্যার হুমকি দিয়েছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শহরের হাউজিং ডি ব্লকে এ ঘটনা ঘটে।