চশমাপরা হনুমান তিনটি বনে চলে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজার শহরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের কাছে গাছে আশ্রয় নেওয়া চশমাপরা তিনটি হনুমান গভীর বনের দিকে চলে গেছে।গত শনিবার বিকেলে মৌলভীবাজার শহরের সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের কাছে একটি কড়ইগাছে তিনটি হনুমান দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশের সহায়তায় গাছের কাছে ভিড় করা লোকজনকে সরিয়ে হনুমানগুলোকে পর্যবেক্ষণ করতে থাকে বন বিভাগ।বন বিভাগের মৌলভীবাজার বিটের কর্মকর্তা চন্দন মজুমদার গতকাল রোববার প্রথম আলোকে বলেন, রাতে লোকজন সরে যাওয়ার পর স্থানটি নির্জন হলে হনুমানগুলো মাটিতে নেমে আসে। পরে তারা সড়ক ও জনপথ বিভাগের কার্যালয়ের পেছন দিয়ে হেঁটে বনের দিকে চলে যায়। ধারণা করা হচ্ছে, শহরের পাশেই বর্ষিজুরা ইকোপার্কে হনুমানগুলো আশ্রয় নিয়েছে।