চা-দোকানে সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর মেরুল বাড্ডায় একটি চায়ের দোকানে সিলিন্ডার বিস্ফোরণে দোকানিসহ চারজন দগ্ধ হয়েছে। দুজনকে রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে।

ঢাকা মেডিকেলে ভর্তি হওয়া দুজন হলেন দোকানি আবুল খায়ের (৩৮) ও ক্রেতা মো. বাহার (৩৫)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. বাচ্চু মিয়া কর্তব্যরত চিকিৎসকের বরাত দিয়ে জানান, খায়েরের শরীরের ১৫ শতাংশ ও বাহারের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

দুজন স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।