চা-দোকানের শিশু শ্রমিক হত্যা গ্রেপ্তার ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার জোবায়ের (১১) নামের এক শিশুশ্রমিককে হত্যা করা হয়েছে। সে উপজেলার কর্ণফুলী জুটমিল ফটকে চা-দোকানে কাজ করত। হত্যায় জড়িত থাকার দায়ে রাঙ্গুনিয়া থানার পুলিশ গতকাল বুধবার দুপুরে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। থানার উপপরিদর্শক মনিরুজ্জামান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম সেকান্দর বাদশা (২৪)। তাঁর বাড়ি ইছাখালী পৌর এলাকায়। তিনি ওই দোকানেরই কর্মচারী। জোবায়েরকে হত্যার পর তিনি পালিয়ে যান। গতকাল বুধবার তল্লাশি চালিয়ে তাঁকে পোমরা শান্তিরহাট থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে দোকানমালিক মো. ফারুখ ও তাঁর ভগ্নিপতি নুরুল ইসলাম সর্দারকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। সেকান্দর বাদশা বলেন, অবাধ্য হওয়ায় জোবায়েরকে গরম তেল মারা হয়। এতে তার শরীর ঝলসে যায়। তার চিৎকার যাতে না শোনা যায় জন্য গলা টিপে ধরা হয়। ফলে তার মৃত্যু ঘটে। পরে তিনি দোকান বন্ধ করে পালিয়ে যান। ঈদের আগের দিন রাতেই এ ঘটনা ঘটান তিনি। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর মোর্শেদ বলেন, জোবায়েরের শরীরে অসংখ্য ফোসকা রয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। সেকান্দর বাদশা হত্যার দায় স্বীকার করেছেন।