চা নিলাম কার্যক্রম স্থানান্তর চেষ্টার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পরিচালিত চা নিলাম (টি অকশন) কার্যক্রম শ্রীমঙ্গলে স্থানান্তরের জন্য ২৩ ফেব্রুয়ারি সভা আয়োজনের প্রতিবাদ জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রতিবাদ জানানো হয়।চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম শ্রীমঙ্গলে চা নিলাম কর্যক্রম স্থানান্তরের প্রক্রিয়া বন্ধে বাণিজ্যমন্ত্রী জি এম কাদেরের কাছে ফ্যাক্স বার্তা পাঠান। এতে বলা হয়, প্রতিবছর চায়ের উত্পাদন ৫৯ থেকে ৬০ মিলিয়ন কেজি। অভ্যন্তরীণ চাহিদা পূরণে চার থেকে পাঁচ মিলিয়ন কেজি চা আমদানি করতে হচ্ছে। চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ইতিমধ্যে চা নিলাম কার্যক্রমে প্রভাব পড়েছে।ফ্যাক্স বার্তায় আরও বলা হয়, বাজার অস্থিতিশীল হয়ে প্রতি কেজি চা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। এ কারণে চট্টগ্রামের চা নিলাম বাজার অকার্যকর হয়ে যওয়ার উপক্রম হচ্ছে। এ অবস্থায় শ্রীমঙ্গলে চা নিলাম কার্যক্রম স্থানান্তর সম্পূর্ণ অযৌক্তিক।