চা-নিলাম কেন্দ্র স্থাপনের দাবিতে গাড়ি আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের দাবিতে গতকাল সোমবার গাড়ি আটক কর্মসূচি পালন করেছেন মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সদস্যরা। এ কর্মসূচিতে বিভিন্ন সংগঠন সংহতি প্রকাশ করেছে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মৌলভীবাজার চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি শ্রীমঙ্গলে চা-নিলাম কেন্দ্র স্থাপনের দাবিতে চা সরবরাহকারী গাড়ি আটক কর্মসূচি পালন করে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কোর্ট রোডের সামনে গাড়ি আটকের কর্মসূচি পালিত হয়। এ সময় অবরোধকারীরা চট্টগ্রাম অভিমুখী মোমিনছড়া চা-বাগানের চা-পাতা পরিবহনকারী একটি কাভার্ড ভ্যান আটক করেন। গাড়িটি প্রায় দুই ঘণ্টা আটকের পর স্থানীয় প্রশাসনের আশ্বাসের পরিপ্রেক্ষিত অবরোধ প্রত্যাহার করা হয়।