চা-পাতা চুরির অভিযোগে গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতারণা করে চা-পাতা চুরির অভিযোগে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার লোয়াইউনি-হলিছড়া চা-বাগানের দুই কর্মকর্তাকে গতকাল সোমবার গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া কর্মকর্তারা হলেন চা-বাগানের ব্যবস্থাপক শফিকুল ইসলাম ও সহকারী ব্যবস্থাপক মেহেদী হাসান। তাঁদের বিরুদ্ধে বাগানের চা-পাতা আত্মসাতের অভিযোগে গত রোববার কুলাউড়া থানায় পৃথক দুটি মামলা করা হয়। কুলাউড়া থানার ওসি মো. হাসানুজ্জামান বলেন, প্রতারণা করে চা-পাতা চুরির অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।