চা পাতা পাচারকালে পিকআপ জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জের একটি চা-বাগান থেকে কাঁচা চা পাতা পাচারকালে গতকাল মঙ্গলবার পুলিশ একটি পিকআপ ভ্যান জব্দ করেছে।
শমশেরনগর পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ডানকান ব্রাদার্সের শমশেরনগর চা-বাগানসহ বিভিন্ন চা-বাগান থেকে একটি চক্র প্রতি রাতে কাঁচা চা পাতা চুরি করে ছোট ছোট বিভিন্ন চা-বাগানগুলোতে বিক্রি করে। এ বিষয়ে গত ২৬ জুন শমশেরনগর চা-বাগান কর্তৃপক্ষ কমলগঞ্জ থানায় একটি মামলা করে। সোমবার রাতেও চোররা শমশেরনগর চা-বাগানের দেওছড়া থেকে কাঁচা চা পাতা চুরি করে। এসব চা পাতা বস্তায় ভরে পিকআপে পাচারকালে গতকাল সকালে পুলিশ যানটি আটক করে।
পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন বলেন, এক হাজার কেজি কাঁচা চা পাতা উদ্ধার করা হয়েছে। পিকআপ চালক মুহিত জামান ও তাঁর সঙ্গী অর্জুন দাসকে আটক করা হয়।