প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা-বাগানের দুটি বাংলোয় গত শুক্রবার রাতে ডাকাতি হয়েছে। পালানোর সময় সন্দেহভাজন এক ডাকাতকে ধরে মারধর করেন চা-শ্রমিকেরা। শুক্রবার রাত পৌনে তিনটায় নয় সদস্যের সশস্ত্র একটি ডাকাত দল প্রথমে চা-বাগান এলাকার ভেতরে ডানকান ব্রাদার্স কোম্পানির বাংলো লংলা হাউসে হামলা চালায়। তারা চা-বাগান পাহারাদারসহ ছয়জনকে বেঁধে ফেলে। পরে তারা বাংলোর দরজা ভেঙে মূল্যবান সামগ্রী লুটে নেয়। লুটে নেওয়া মূল্যবান সামগ্রী ব্রিটিশ শাসন আমল থেকে এ বাংলোয় সংরক্ষিত ছিল। এরপর ডাকাতেরা চা-বাগানের চিকিৎসক এম আমিনুল ইসলামের বাংলোয় হানা দেয়। তারা পেছনের দরজা ভেঙে ভেতরে ঢুকে চিকিৎসকের স্ত্রীর স্বর্ণালংকারসহ কিছু অর্থ লুটে নেয়। কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি