চা-বাগানের জমি বেদখল রোধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের জমি বেদখল হওয়া ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে চা-বাগানের জন্য দুই মাসের মধ্যে একটি নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে। কমিটি চা-বাগানের উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলা প্রশাসককে নির্দেশনা দিয়েছে।গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হকের সভাপতিত্বে সভায় ভূমিমন্ত্রী রেজাউল করিম, এ কে এম হাফিজুর রহমান, মোহাম্মদ শাহাব উদ্দিন, আবদুল হাই, মতিউর রহমান, বেনজীর আহমদ ও রণজিৎ কুমার রায় অংশ নেন।