চা বিক্রেতা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ী সদরের গোয়ালন্দ মোড় এলাকায় গতকাল সোমবার বাসের চাপায় জয়েন উদ্দিন মোল্লা (৫২) নামে এক চা বিক্রেতা নিহত ও পাঁচজন আহত হয়েছেন। জয়েনের বাড়ি সদর উপজেলার শহীদ ওহাবপুর ইউনিয়নের নিমতলী গ্রামে। এর জের ধরে ক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখায়। মোড়ের তিন পাশে শত শত গাড়ি আটকে পড়ায় দুর্ভোগে পড়ে যাত্রীরা।