চা-বিক্রেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জে রাতে বাড়ি ফেরার পথে মনাই মিয়া (৩০) নামের এক চা বিক্রেতাকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধানসিঁড়ি আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে। চা বিক্রেতার মা আমেনা বেগম (৬০) অভিযোগ করেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পাশের বাড়ির চামড়া বিক্রেতা ফজলু মিয়ার সঙ্গে মনাই মিয়ার বিরোধ চলছিল। রোববার সকালে কমলগঞ্জ পৌরসভায় মেয়র আবু ইব্রাহীম জমশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে পৌর ভবনে এক বৈঠকে এ বিরোধ নিষ্পত্তি হয়। রাত সাড়ে ১১টায় বাড়ি ফেরার পথে একদল সন্ত্রাসী মনাইকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। ছেলে বাড়ি ফেরেনি দেখে তিনি খোঁজ করে রাস্তার মাঝে আহত অবস্থায় ছেলেকে পড়ে থাকতে দেখেন।