চা-বিক্রেতাকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লার চৌদ্দগ্রামে হাবিব উল্লাহ নামের এক চা-বিক্রেতা খুন হয়েছেন। গত বুধবার রাতে দুর্বৃত্তরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। হাবিবের বাড়ি উপজেলার যুগিরকান্দি (খুন্তা) গ্রামে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার সকালে চৌদ্দগ্রাম থানায় মামলা হয়েছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, হাবিব (৪৮) স্থানীয় রানীর বাজারে ফেরি করে চা বিক্রি করতেন। গত বুধবারও তিনি বাড়ি থেকে বড় ফ্লাস্কে চা এনে বাজারে বিক্রি করেন। রাত ১১টার দিকে তিনি বাড়ির উদ্দেশে রওনা হন। এর কিছুক্ষণ পর তাঁর ছোট ছেলে কামাল উদ্দিন বাড়ি ফেরার পথে তাঁদের গ্রামের পাশের কাঁকড়ি নদীর পাড়ে ঝোপের পাশে হাবিবের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিৎকার দেন। পরে আশপাশের লোকজন ছুটে আসে। খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।