চা-শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের নিয়ে 'গণিত অলিম্পিয়াড'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিক পরিবারের শিক্ষার্থীদের অংশগ্রহণে মৌলভীবাজারের জুড়ী উপজেলায় গতকাল শুক্রবার ‘গণিত অলিম্পিয়াড’ অনুষ্ঠিত হয়েছে। উত্তরণ বাংলাদেশ নামের একটি সামাজিক ও শিক্ষামূলক সংগঠনের উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আয়োজক সংগঠন সূত্রে জানা গেছে, বেলা ১১টার দিকে উপজেলা সদরের জুড়ী মডেল উচ্চবিদ্যালয় ও ফুলতলা ইউনিয়নের ফুলতলা বশির উল্লাহ উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে উপজেলার বিভিন্ন চা-বাগানের দেড় হাজার শিক্ষার্থী অংশ নেয়। ‘ক’ শাখায় অষ্টম, নবম ও দশম এবং ‘খ’ শাখায় একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। দেড় ঘণ্টার এ প্রতিযোগিতায় প্রশ্নপত্রের মোট নম্বর ছিল ৫০। পরে সব প্রতিযোগীর হাতে সংগঠনের পক্ষ থেকে সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।
আয়োজক সংগঠনের সভাপতি অনুময় বর্মা বলেন, এর আগে কমলগঞ্জ ও রাজনগর উপজেলায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।