সিলেটের কালাগুল চা-বাগানে বিচ্ছিন্ন হামলা ও শ্রমিকদের ওপর নির্যাতনের প্রতিবাদে গতকাল মঙ্গলবার দুপুরে ‘চা-শ্রমিক সংঘ’ নগরে বিক্ষোভ মিছিল করে জেলা প্রশাসক বরাবর সঞ্চারকলিপি দিয়েছে।কালাগুল চা-বাগানে কর্মরত নারী ও পুরুষ শ্রমিকেরা চা-শ্রমিক সংঘের ব্যানারে বিক্ষোভকালে বাগানমালিক পক্ষের সঙ্গে একদল চা-শ্রমিকের সন্ত্রাসী তৎপরতায় প্রায় এক সপ্তাহ ধরে তাঁরা অভুক্ত ও কর্মহীন অবস্থায় রয়েছেন। এ অবস্থায় তাঁরা জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।বড়জান টি-এস্টেটের অন্তর্ভুক্ত সিলেট সদর উপজেলার কালাগুল চা-বাগানের অবসরপ্রাপ্ত শ্রমিক সর্দার নূরুল ইসলামের ছেলে চা-বাগান শ্রমিক ইউসুফের সঙ্গে গাড়ি ভাড়া নিয়ে শ্রমিকদের এক পক্ষের বচসা হয়। এর জের ধরে শ্রমিকদের মধ্যে দুটি পক্ষের সৃষ্টি হয়। এক পক্ষ বাগানের বাইরের দুটি সংগঠনের ব্যানারে নূরুল ইসলামকে বাগান থেকে প্রত্যাহার করার দাবি জানিয়ে আন্দোলন শুরু করে।গতকাল আন্দোলনকারী চা-শ্রমিকদের সংগঠিত করে চা-শ্রমিক সংঘ নগরে বিক্ষোভ মিছিল করে। ‘নিরাপত্তা চাই...সন্ত্রাসী হামলার বিচার চাই...।’ প্রভৃতি স্লোগানে চা-শ্রমিকদের মিছিলটি নগরের আম্বরখানা হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ চা-শ্রমিকেরা। পরে জেলা প্রশাসকের কাছে তাঁরা সঞ্চারকলিপি দেন।সঞ্চারকলিপিতে কালাগুল চা-বাগানের একজন ‘অ-শ্রমিক’ নূরুল ইসলামের নেতৃত্বে সাধারণ চা-শ্রমিকদের ওপর নির্যাতনের বর্ণনা দেওয়া হয়। বাগানমালিক পক্ষের আশ্রিত সন্ত্রাসী নুরুল ও সাহেববাজারের মস্তফা তাঁর অনুগত দল নিয়ে গত ২২ মার্চ থেকে বিচ্ছিন্নভাবে একাধিক হামলা ও আন্দোলনকারী চা-শ্রমিকদের উচ্ছেদ করার তৎপরতা শুরু করেন। পুরো বাগানে নিরাপত্তাহীন অবস্থা বিরাজ করছে। বাগানের মালিকপক্ষ আন্দোলনকারীদের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়।কালাগুল চা-বাগানের শ্রমিক জামান ছত্রী, রতন নায়েক, সুলচনা বুনার্জি ও বিলু ভগতি স্বাক্ষরিত সঞ্চারকলিপি গ্রহণ করে জেলা প্রশাসক খান মোহামঞ্চদ বিলাল প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এদিকে গত সোমবার কালাগুল চা-বাগান কর্তৃপক্ষ কর্মহীন শ্রমিকদের ‘তলব’ (মজুরি) দিলেও গতকাল পরিস্থিতি মীমাংসা করতে সমঝোতা বৈঠক আহ্বান করেছিল। চা-শ্রমিক সংঘের নেতারা জানান, গতকাল সকালে সমঝোতার জন্য উভয় পক্ষকে নিয়ে বাগান কর্তৃপক্ষ সমঝোতা বৈঠকে বসার উদ্যোগ নেয়। উভয় পক্ষকে ৫০ হাজার টাকা করে জামানত দাবি করায় সমঝোতা বৈঠক আর হয়নি।