চা-শ্রমিককে হত্যা স্বামী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পদ্মছড়া চা-বাগানের শ্রমিক স্বপ্না মুন্ডাকে (৩০) হত্যা করে ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে পুলিশ তাঁর স্বামী স্বপন মুন্ডাকে আটক করেছে৷ গতকাল বুধবার এ ঘটনা ঘটে৷
এলাকার অনেকে ও চা-শ্রমিকেরা অভিযোগ করেন, স্বপন ওই দিন গভীর রাতে স্বপ্নাকে পরিকল্পিতভাবে হত্যা করেন৷ হত্যার পর স্ত্রীর হাত-পা বেঁধে ঘরের দরজায় তালা দিয়ে বাইরে থেকে আগুন লাগিয়ে দেন স্বপন। এতে ঘরসহ স্বপ্না পুড়ে যাওয়ার পাশাপাশি প্রতিবেশী আনন্দ মুন্ডা ও লাল মোহন মুন্ডার দুটি ঘর পুড়ে যায়। পরে তাঁর লাশ উদ্ধার করে স্বপনকে আটক করে পুলিশ৷ আগুনে দুটি ছাগল ও দুটি মোরগও পুড়ে মারা যায়।
কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা গতকাল সকাল ১০টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক জানান, স্বপন নিজেই তাঁর স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগে স্ত্রীকে হত্যা করে পরে ঘরে আগুন লাগিয়ে দেন স্বপন৷ এ ছাড়া স্থানীয় কয়েকজন সাংবাদিকের কাছেও স্বপন তাঁর স্ত্রীকে হত্যা করার কথা স্বীকার করেছেন৷
তবে পদ্মছড়া চা-বাগান সহকারী ব্যবস্থাপক আশরাফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, চা শ্রমিকদের কাছ থেকে তাঁরা জানতে পেরেছেন স্বপন কিছুটা মানসিক ভারসাম্যহীন। কিন্তু ইউএনও জানান, আসািম নিজেই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছেন ও তাঁকে দেখে