প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চা-শ্রমিকদের জীবনকর্ম ও তাঁদের ব্যবহূত বিভিন্ন যন্ত্রপাতি নিয়ে ‘চা-শ্রমিকদের কথা’ শীর্ষক প্রদর্শনী চলছে মৌলভীবাজারে। গত রোববার মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে এই প্রদর্শনী শুরু হয়। চলবে আগামীকাল বৃহস্পতিবার রাত আটটা পর্যন্ত।প্রদর্শনীর আয়োজন করেছে সোসাইটি ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট (সেড)। সেড সূত্রে জানা গেছে, চা-শ্রমিকদের জীবনযাপনের নানা দিক, তাঁদের সমস্যা, জীবনমান, শিক্ষা, বাসস্থান ও সাংস্কৃতিক পরিচয় তুলে ধরতে আলোকচিত্র ও শ্রমিকদের ব্যবহূত বিভিন্ন জিনিসের প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে আলোকচিত্রশিল্পী ফিলিপ গাইনের তোলা ৩৬টি ছবি স্থান পেয়েছে। ছবিগুলোয় ধারাবাহিকভাবে শ্রমিকদের চা-বাগানে কাজের নানা পর্যায় ও তাঁদের জীবন সংগ্রামের বিভিন্ন দিক উঠে এসেছে।