চা-শ্রমিকদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগান ব্যবস্থাপকের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষুব্ধ চা-শ্রমিকেরা তিন ঘণ্টা কর্মবিরতি পালন করেন। গত ১৭ নভেম্বর শ্রীমঙ্গলের ভাড়াউড়া চা-বাগানের সহকারী ব্যবস্থাপক মাহমুদ হাসান ও জহিরুল ইসলাম সন্ত্রাসী হামলায় আহত হন। হামলাকারীরা ঘটনাটি ভিন্ন দিকে প্রবাহিত করার প্রতিবাদে ভাড়াউড়া চা-বাগানের ফাঁড়ি বাগান ভুড়বুড়িয়া চা-বাগানে গতকাল বুধবার শ্রমিকেরা সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন।