চা-শ্রমিকদের চাকরি স্থগিতাদেশ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মে দিবসে অন্য সংগঠনের অনুষ্ঠানে যাওয়ায় সিলেটের কালাগুল চা-বাগানের আট শ্রমিকের বিরুদ্ধে দেওয়া চাকরি স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে কর্তৃপক্ষ।

রোববার রাতে বাগান কর্তৃপক্ষ ও পঞ্চায়েত কমিটির বৈঠকের পর স্থগিতাদেশ প্রত্যাহার করে নিলে গতকাল থেকে ওই শ্রমিকেরা কাজে যোগ দেন। চা-বাগান থেকে জানা যায়, চা-শ্রমিকদের দুটো সংগঠন মে দিবসে অনুষ্ঠানের আয়োজন করে। ওই দিন ১৬ জন শ্রমিক মৌলভীবাজারে আয়োজিত চা-শ্রমিক ইউনিয়নের অনুষ্ঠানে যোগ দেন। অন্যদিকে কালাগুল বাগানের চা-শ্রমিক সংঘ সিলেট নগরের কোর্ট পয়েন্টে মে দিবসের সমাবেশ করে। ওই সমাবেশে না গিয়ে ১৬ জন শ্রমিক শ্রীমঙ্গলে যাওয়ায় চা-শ্রমিক সংঘের নেতাদের কাছে অভিযোগ করলে বাগান কর্তৃপক্ষ আটজনের চাকরি স্থগিত করেন। গত শুক্রবার চাকরি স্থগিতের বিষয়টি জানাজানি হলে শ্রমিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। কালাগুল চা-বাগানের ব্যবস্থাপক প্রবীর কুমার ভার্মা শ্রমিকদের কাজে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন।