চা-শ্রমিকদের জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ অর্থবছরের বাজেটে চা-শ্রমিকদের জীবনমান উন্নয়নে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন। এই দাবিতে সংগঠনটির পক্ষ থেকে গতকাল রোববার দুপুরে মৌলভীবাজারের জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে অর্থমন্ত্রী বরাবর একটি সঞ্চারকলিপি দেওয়া হয়েছে।

সংগঠন সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে ইউএনওর কার্যালয়ে গিয়ে সঞ্চারকলিপিটি পেশ করা হয়। এ সময় সংগঠনের সংগঠক আবুল হাসান, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রাজকুমার পাল, রত্না চা-বাগানের শ্রমিক পঞ্চায়েত কমিটির সভাপতি বিকাশ রুদ্রপাল, ধামাই বাগানের পঞ্চায়েত সভাপতি লুকমন উড়িয়া প্রমুখ উপস্থিত ছিলেন। সঞ্চারকলিপিতে উল্লেখ করা দাবিগুলো হচ্ছে চা-শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করা, রেশন হিসেবে সপ্তাহে পাঁচ কেজি চাল ও প্রতি মাসে দুই কেজি চা প্রদান, ভোজ্য তেল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য রেশনে অন্তর্ভুক্ত করা, প্রতিটি বাগানে ন্যায্যমূল্যের দোকান চালুসহ শ্রমিক স্বার্থবিরোধী সব কালো আইন বাতিল, চা-শ্রমিক ইউনিয়নের গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখা।