প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাজেট-পরবর্তী পর্যালোচনা সভা হয়েছে। গত বৃহস্পতিবার শ্রীমঙ্গল উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা হয়। সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) এই সভার আয়োজন করে। সভায় জেলার হাওরগুলোর উন্নয়ন, চা-শ্রমিকদের খাদ্য সহায়তা অব্যাহত রাখা, চা-শ্রমিকদের জন্য আলাদা মজুরি বোর্ড গঠনসহ কয়েকটি সুপারিশ তুলে ধরা হয়।সুপ্র মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি মামুন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোমিনুল হোসেনের সঞ্চালনায় এ সভা হয়। আলোচনায় অংশ নেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আশিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কর, সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীমঙ্গলের সাধারণ সম্পাদক কাওছার ইকবাল, পরিসংখ্যান কর্মকর্তা মো. নুরুজ্জামান, সমাজকর্মী মাহমুদ ফয়সল, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রমুখ।