চা-শ্রমিকের গলিত লাশ উদ্ধার, স্ত্রী ও মেয়ে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় গত মঙ্গলবার এক চা-শ্রমিকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ নিহতের স্ত্রী পারুল তন্তবায় ও মেয়ে পদ্মা তন্তবায়কে গ্রেপ্তার করেছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার আমু চা-বাগানের লোকজন বিন্দুনালা এলাকায় উৎকট গন্ধ পেয়ে পুলিশে খবর দেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দিকে থানার উপপরিদর্শক (এসআই) কাজী এনামুল হকের নেতৃত্বে একদল পুলিশ ওই স্থানের মাটির নিচ থেকে অনিল তন্তবায়ের (৪৫) লাশ উদ্ধার করে। গতকাল বুধবার দুপুরে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে অনিলের লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।নিহতের ছেলে সজল (১১) তন্তবায় জানায়, গত ২৭ মার্চ সন্ধ্যায় তার বাবা ও মা পারুলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে তর্ক হয়। একপর্যায়ে মা পারুল ও তার (সজল) বোন পদ্মা ক্ষিপ্ত হয়ে বাবা অনিলকে লাঠি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই বাবা মারা যান। পরে বাবার লাশ মাটিতে পুঁতে রাখে তার মা ও বোন।