চাঁদ দেখা কমিটির বৈঠক কাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪৩৪ হিজরি সালের পবিত্র রমজান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য কাল মঙ্গলবার সন্ধ্যা সাতটা ২০ মিনিটে (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে (বায়তুল মোকাররম) জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।সভায় সভাপতিত্ব করবেন ধর্ম প্রতিমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মো. শাহজাহান মিয়া। খবর বাসসের। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা নিচের টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা অন্য কোনো উপায়ে জানানোর জন্য তথ্য বিবরণীতে অনুরোধ জানানো হয়েছে। টেলিফোন নম্বর: ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭। ফ্যাক্স নম্বর: ৯৫৬৩৩৯৭।